ব্রেকিং নিউজঃ

ভোলায় ৫১ হাজার টাকার জাল নোটসহ ২ ভাই আটক

ভোলার লালমোহন উপজেলায় সোমবার রাতে ১ হাজার টাকার ৫১টি জাল নোটসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। লালমোহন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মেহেরগঞ্জ এলাকার নিজ বাসভবনের সামনে থেকে আটককৃতরা হলো মো: সোহেল (২৮) ও মো: জুয়েল (২১)।

তারা ঐ এলাকার কাসেম দেওয়ানের ছেলে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২টার দিকে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সোহেল ও জুয়েলকে তাদের বসত বাড়ির সামনে থেকে ১ হাজার টাকা মূল্যের ৫১টি জাল নোটসহ আটক করা হয়।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা জাল নোট কারবারীর সাথে সম্পৃক্ত। তবে এ ব্যাপারে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান লালমোহন থানার ওসি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930