ব্রেকিং নিউজঃ

পুলিশের ওপর রোহিঙ্গাদের হামলা, আহত ৪

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় ৪ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২ টার দিকে ৬ ও ৩ নাম্বর ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।

ক্যাম্প পুলিশের ইনচার্জ মোবারক হোসেন জানান, উক্ত ক্যাম্পে মৌলভী আকিজ, হাফেজ হাশেম, মৌলভী হামজা ও মৌলভী আলী আহম্মদসহ বেশকয়েকজন আসামি অবস্থান করছিল।

এমন খবরের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চলালে রাতের অন্ধকারে শত শত উচ্ছৃঙ্খল লোক, সন্ত্রাসী রোহিঙ্গা যুবক পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ৪ কনস্টেবল আহত হন।

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উখিয়া থানার ওসি মর্জিয়া আক্তার মজু স্বীকার করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930