ব্রেকিং নিউজঃ

আজ রাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

প্রতি ঈদের মতো এবারও একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় তার একক সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে এটিএন বাংলায়।

এবারের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’। গত কয়েক বছরের মতো এবারও বেশকিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। করোনার একঘেঁয়েমির এই সময়ে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেলটির।

তার বেসুরো গায়কী নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি ড. মাহফুজুর রহমান। গান করে চলেছেন নিয়মিতভাবেই।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।

এছাড়া ২০১৮ সালে তার ‘বলো না তুমি কার’ অনুষ্ঠানটি এবং সর্বশেষ ২০১৯ সালে মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031