ব্রেকিং নিউজঃ

করোনায় নিহত ও অর্থ কষ্টে থাকা সাংবাদিকদের পরিবারের পাশে আইজিপি

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারসহ এই মহামারীকালে বেতন না পেয়ে অর্থ কষ্টে থাকা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

প্রাণ হারানো তিন সাংবাদিকের পরিবারের হাতে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করেন তিনি। এ ছাড়াও প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক পরিবারকে খাদ্য সামগ্রী শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন পুলিশের মহাপরিদর্শক।

দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর হুমায়ুন কবীর খোকন, একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমানের পরিবারের কাছে আর্থিক অনুদানের টাকা তুলে দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান, পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ বৈশ্বিক মহামারি প্রাণঘাতী কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে নিজের পেশাগত দায়িত্বে পাশাপাশি তাঁর মানবিকতায় তাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন।

করোনা মহামারী মোকাবেলায় ডাক্তার ও নার্সদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ। শুধু তাই নয়, রোগীদের সেবা, পরিবহন ও নিরাপত্তা প্রদানের পাশাপাশি করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সহায়তায়ও এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ।

অন্যদিকে ডাক্তার, নার্স ও পুলিশের সম্মেলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলার চিত্র মানুষের সামনে তুলে দিতে মাঠে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা। পরস্পর পরস্পরকে সহায়তার মাধ্যমে দেশের এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় সকলে এগিয়ে আসছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031