ব্রেকিং নিউজঃ

ঈদের শুভেচ্ছা জানালেন মেসুত ওজিল ও পল পগবা

করোনাকালের ভয়বহতার মধ্যেও বিশ্বজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এখন পর্যন্ত করোনার কোন প্রতিষেধক তৈরি না হওয়ায় শারীরিক দূরত্ব মেনেই করোনাকে মোকাবেলা করতে হচ্ছে।

তাইতো এবার ঈদের দিন বাড়িতে বসেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে হচ্ছে মুসলমানদের। এমন পরিস্থিতিতে বিশ্বের সব মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন মেসুত ওজিল ও পল পগবা। সেইসঙ্গে শারীরিক দূরত্ব থেকে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন তারা।

জার্মানির সাবেক মিডফিল্ডার মেসুত ওজিল আর্সেনালের জার্সি গায়ে নিজের মোনাজাতের একটি কার্টুন ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন। সেইসঙ্গে তিনি লিখেন, ‘বিশ্বের সকল মুসলিমদের ঈদের শুভেচ্ছা। আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করুক এবং এই কঠিন সময়ে পথ প্রদর্শন করুক।

নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।’ফেসবুকে দুটি ঈদের কার্ড পোস্ট করেন রাশিয়া বিশ্বকাপজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা । ক্যাপশনে লিখেন, ‘বিশ্বের সব মুসলিমদের ঈদ মোবারক।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930