ব্রেকিং নিউজঃ

আজ যে সকল স্থানে পালিত হবে ঈদুল ফিতর

শাওয়ালের চাঁদ দেখা না দেওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার (২৪ মে) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে আজ শনিবার (২৩ মে)।

সৌদির সঙ্গে মিল রেখে ভারতের কেরালা রাজ্যেও ঈদ উদযাপিত হবে রোববার। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার বাকি দেশগুলোতে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানা যায়।

তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ইন্দোনেশিয়ার জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সেখানেও রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন। আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর। আর অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম পরিষদ বলেছে, শনিবার হবে রমজানের শেষ দিন।

আর রোববার শাওয়ালের প্রথম দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর। যুক্তরাষ্ট্রে ঈদের নামাজ আগামীকাল। দেশটির সিনিয়র ইসলামিক স্কলাররা ঘরে ঈদের নামাজ আদায়ের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। তারা বলেছেন, ঘরে ঈদের নামাজ আদায় করতে কোনো বাধা নেই। সবাইকে ঈদের নামাজ ঘরে আদায়ের পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলাররা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930