ব্রেকিং নিউজঃ

র‌্যাবের অভিযান অস্ত্র গুলিসহ আটক ৩

পাবানায় র‌্যাবের অভিযান আগ্নেয়াস্ত্র, গুলি, হাতবোমা ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর ৩টার দিকে পৌর শহরের আটুলিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে আটকসহ অস্ত্র, গুলি, বোমা উদ্ধার করে র‌্যাব-১২।

র‌্যাব সদস্যরা এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি রিভলবার, দুটি ওয়ান শুটারগান, সাতটি হাত বোমা, পাঁচ রাউন্ড রিভালবারের গুলি, পাঁচটি কার্তুজ ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন- আটুয়া দক্ষিণ পাড়ার মনোয়ারুল ওরফে বাবুর ছেলে সোয়াদ আলম আপেল (৩৩), পশ্চিম সাধুপাড়ার মোস্তফার ছেলে সুমন (৩১) ও একই এলাকার আব্দুস সামাদ ওরফে মকসেদের ছেলে রফিক (৩১)।

পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ঈদকে সামনে রেখে একদল সন্ত্রাসী শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে অবৈধ অস্ত্র, গুলিসহ ডাকাতির উদ্দেশ্যে পাবনা পৌর এলাকার আটুয়া দক্ষিণপাড়ায় অবস্থান করছে।

এমন সংবাদে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময় ওই তিনজনকে আটক করে।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930