ব্রেকিং নিউজঃ

পোশাক শিল্প এলাকায় শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে পোশাক শিল্প এলাকার ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার সকাল ১০ টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও শুক্রবার ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। আনুষঙ্গিক কাজ শেষ করতে আরও এক ঘণ্টা সময় পাবেন ব্যাংকাররা।

তবে এই সময়ের মধ্যে দুপুর ১:১৫ থেকে দেড়টা পর্যন্ত থাকবে যোহরের নামাজের বিরতি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে রপ্তানি বিল ক্রয়ের মাধ্যমে নগদ অর্থ প্রদানের লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ পূর্বক আগামী ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) খোলা রাখাতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031