গাজীপুর মহানগর যুবলীগের খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ
মহামারি করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া অসহায় নিম্মে আয়ের মানুষ অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছেন। গাজীপুর মহানগর যুবলীগ তাদের পাশে এসে দাঁড়িয়েছে।
মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডের ৬ হাজার পরিবারের মাঝে চাউল, আলু, পেয়াজ, ডাল, সয়াবিন তৈল, লবন, সেমাই ও চিনি বিতরণ করেন।
কামরুল আহসান সরকার রাসেল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই ধারাবাহিক কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের নেতৃত্বে আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি।
আওয়ামীলীগ সরকার সব সময়ই সঙ্কটময় মুহূর্তে জনগণের পাশে থাকে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা গাজীপুর মহানগর যুবলীগ এই বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলা করার লক্ষ্যে আমাদের সর্বস্ব দিয়ে দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছি।
যতদিন এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করে বাংলাদেশে স্বাভাবিক অবস্থা না ফিরবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাদল, যুবলীগ নেতা রাহাত খান, পূবাইল থানা যুবলীগ নেতা আমিনুল ইসলাম মোল্লা, আব্দুল আলীম, এইচ এম মামুন, আশরাফুল আলম, গুলজার হোসেন টুটুল, সোহানুর রহমান সোহান, শাহজাহান সিরাজ, নূরুজ্জামান টিপু, সস্মাট হোসেন, মোস্তাফিজুর রহমান শিপন, সাখাওয়াত হোসেন, ইলিয়াস রুমন প্রমুখ।
টঙ্গী থেকে
