নিখোঁজের ১ দিন পর পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার
জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া, বৈবাহিক সূত্রে দক্ষিণ সিংহগ্রামে বসবাসকারী মৃত রঞ্জিত দাসের ছেলে মোহনলাল দাস (৪৫) রবিবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় গরুর ঘাস কাটতে মাঠে যায়। এরপর থেকে মোহনলাল দাস আর বাড়ী ফেরেনি।
১৮ মে, সোমবার সকাল ১০ ঘটিকার সময় তার মৃত দেহটি ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ ফজর আলীর পাট ক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান সংর্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থ’ল থেকে মোহনলালের লাশ উদ্ধার করে।
পরে, ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। জানা গেছে ঘটনার পর থেকে ফজর আলী ও তার পরিবারের লোকজন বাড়ী ছেড়ে পালিয়েছে। লাশের নাকে, মুখে ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
এ বিষয়ে নিহতের স্ত্রী সন্ধ্যা রানী দাস বাদী হয়ে ১৫ জনকে আসামী করে থানায় মামলার প্রস্তিতি নিচ্ছে বলে জানা গেছে। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
