ব্রেকিং নিউজঃ

নিষিদ্ধ নেট জাল ৫০হাজার মিটার পুড়িয়ে ধ্বংস

বাগেরহাটের শরণখোলায় সোমবারদুপুরে অভিযান চালিয়ে ৫০হাজার মিটার নিষিদ্ধ শিম্ফ্রাই নেট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন  জানান জনতার সময় ডটকমকে, গোপন সংবাদের ভিত্তিতে রায়েন্দা বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে নিষিদ্ধ ওই নেট জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। অভিযানকালে মালিক না পাওয়ায় আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।

শরণখোলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়  জানান, শিম্ফ্রাই নেট পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সহজে পঁচনশীল না হওয়ায় এই নেট দিয়ে গরুর মশারী, ক্ষেতের বেড়া এবং ঘের ও পুকুরের মাছ রক্ষায় ব্যবহার করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930