ব্রেকিং নিউজঃ

২৮ মে থেকে ব্যাংকে করোনা বোনাস বাতিল

করোনা সংক্রমণের মধ্যে ঘোষিত সাধারণ ছুটিতে সীমিত আকারে চালু রয়েছে ব্যাংকিং সেবা। এই সময় কোনো ব্যাংকার সশরীরে মাসে ১০ দিন অফিস করলে পুরো মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।

করোনার মধ্যে ঘোষিত সেই বোনাসের কার্যকারিতা ২৮ মের পর থেকে বাতিল করা হয়েছে। ২৯ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত এই দুই মাসের বোনাস পাবেন কর্মকর্তারা। গতকাল এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, করোনার সংক্রমণে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই সময়ে সীমিত আকারে ব্যাংক খোলার রাখার সিদ্ধান্ত দিলে ব্যাংকাররা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

এর পর ১২ এপ্রিল সার্কুলার জারি করে সশরীরে ব্যাংকে আসা কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। করোনা বোনাসের আওতায় মূল বেসিকের সমপরিমাণ এবং যাদের বেসিক নির্ধারণ করা নেই তারা সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা বোনাস নিতে পারবেন।

এই সার্কুলারের পর অনেক কর্মকর্তা অফিসে আসা শুরু করেন বলে অভিযোগ পাওয়া যায়। এদিকে বেসরকারি ব্যাংকগুলোতে এই বোনাস দিতে গড়িমসি করছে। অনেক কর্মকর্তাকে ব্যাংকে ডেকে এনে কাজ করালেও তাদের হাজিরা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এদিকে সাধারণ ছুটি থাকলেও লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ব্যাংকিং সেবার সময়ও বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মোতাবেক করোনার কারণে ঘোষিত বোনাসের মেয়াদ আগামী ২৮ মে পর্যন্ত থাকবে। ২৯ মার্চ থেকে ২৮ মে এই দুই মাস বোনাস পাবেন কর্মকর্তারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031