ব্রেকিং নিউজঃ

মুরাদনগরে এমপি নির্দেশে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মুরাদনগর থানা আওয়ামী যুবলীগ।

মুরাদনগর থানার ১২টি ইউনিয়নে প্রায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।সোমবার দুপুরে মুরাদনগর থানা আওয়ামী যুবলীগে ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমিন।

সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ব্যবসায়ী আবু কাউসার সরকার, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায় আবদুল্লাহ নজরুল, মুরাদনগর থানা যুবলীগের সদস্য ওমর ফারুক দেলোয়ার, জহিরুল ইসলাম জুয়েল, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ,যুগ্ম আহবায়ক সফিক তুহিন, শরিফ খান, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জাহাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরাফাত বাবু প্রমূখ।

আরো উস্থিত ছিলেন, মুরাদনগর থানা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন বলেন, আমার নেতা আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের নির্দেশে আমরা কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছে যতদিন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকে ততদিন যেন আমরা এইসব অসহায় মানুষের পাশে থাকি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031