ব্রেকিং নিউজঃ

ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’মোকাবেলায় প্রশাসনের প্রস্ততি সভা

ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’মোকাবেলায় জেলা প্রশাসন এর প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক এর সভাপত্বিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও ১১শ চারটি সাইক্লোন শেল্টার প্রস্ততির রাখার কথা বলা হয়। পাশাপাশি সব স্কুল-কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্ততি নির্দেশনা দেয়া হয়। জেলার সাত উপজেলায় জেলা প্রশাসক কার্যালয় সহ মোট ৮টি কন্ট্রলরুম খোলা হয়েছে।

সিপিপি ও রেড ক্রিসেন্ট এর ১০ হাজার ২০০ ভলেন্টিয়ার প্রস্ততি রয়েছে ৯২ টি মেডিক্যাল টিম তৈরি আছে বলে সভায় জানানো হয়। করোনার সতর্কতা স্বাস্থ্যবিধি মানার জন্য সাইক্লোন শেল্টারগুলোকেও নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও ঝুঁকিপূর্ন চরগুলো থেকে নিরাপধে মানুষকে এখনি সরিয়ে নিয়ে আসার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে রেডক্রিসেন্ট, সিপিপি,কোস্ট গার্ড, ফায়র সার্ভিস, পুলিশ, উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930