কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মরমী সাধক
ফকির লালন শাহের মাজারের সিন্দুক ভেঙে টাকা চুরি
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় মরমী সাধক ফকির লালন শাহের মাজারের সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাজারের দায়িত্বরত খাদেম জানান, রবিবার সকালে মাজারের মূল দরজা খুললে তিনটি সিন্দুক ও সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় দেখতে পায়।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, নাইট গার্ড, খাদেম ও এতো সিসি ক্যামেরাযুক্ত স্থানে অভ্যন্তরীন কেউ জড়িত না থাকলে কিভাবে এমন চুরির ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। তাই অধিকতর তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোঃ আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, লালন সাইজীর মাজার শুধু কুষ্টিয়ার নয়, এটি সারা বিশ্বের কাছে দর্শনীয় স্থান।
এখানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। এই ঘটনায় আমরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
