ব্রেকিং নিউজঃ

নোয়াখালীতে ১ দিনে ২২ জনসহ মোট করোনায় আক্রান্ত ১১৯ জন

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২২ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৯ জন। শনিবার (১৬ মে) সকাল ১১ টায় দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

তিনি আরও জানান, গত ১৪ ও ১৫ মে তাদের শরীরে নমুনা সংগ্রহ করি পরে ১৫ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন।

তাদের মধ্যে ১১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯৪ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ১১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন । ৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেনতবে শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল।

এমন খবরের ভিত্তিতে তাদের বাড়ীতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে। আক্রান্তের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৬১ জন, সদরে ১৬ জন, সোনাইমুড়ীতে ১১ জন, চাটখিলে ১১ জন, কবিরহাটে ১২ জন, হাতিয়া ৫ জন, কোম্পানীগঞ্জে ১ জন, সুবর্ণচরে ১ জন, সেনবাগে ১ জন

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930