ব্রেকিং নিউজঃ

মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় শনিবার (১৬ মে) সকালে একটি ময়লার  স্তপ  থেকে নিখোঁজ মাদ্রসার ছাত্রী চাঁদনী আক্তার (৭) বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সে সুনামগঞ্জ জেলার শাললা থানার সুলতানপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার চাঁদনী আক্তার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার সকালে ময়লার স্তপ  শিশুটির লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আজিবর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর ময়লার স্তপ ফেলে রেখে যায়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930