ব্রেকিং নিউজঃ

শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতাল ও জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ভোলার চরফ্যাশনের বাসিন্দা তাসলিমা (২০) গত ৯ মে সকালে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। এরপর বৃহষ্পতিবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে।

অপরদিকে বরগুনার বামনা উপজেলার বাসিন্দা ৭২ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। তিনি বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের মেডিসিন-৩ ইউনিটে ভর্তি হন। তবে তার শরীরে করোনার উপসর্গ থাকায় সেখান থেকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930