ব্রেকিং নিউজঃ

করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম সম্পর্কে যা বললেন শিক্ষমন্ত্রী

করোনাকালেও দেশে অনলাইনে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে বলে দাবি করেচেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা অর্জন করার জন্য আমাদেরকে অনলাইন শিক্ষাব্যবস্থার পথে যেতেই হতো।

আমরা সেই পথেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলাম। তবে কোভিড-১৯ এসে আমাদেরকে সেইপথে আরো দ্রুত অগ্রসর হতে বাধ্য করেছে। আমরা ইতোমধ্যেই সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। প্রতিদিন সংসদ টেলিভিশন এবং অন্যান্য অনলাইন মাধ্যমে ক্লাস চলছে। এ সময়ে অনলাইনে শিক্ষা বিপ্লব চলছে।

বৃহস্পতিবার (১৫) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী ‘অনলাইন লার্নিং সামিট-২০২০’ এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

ডা. দীপু মনি আরো বলেন, আমরা বীরের জাতি। কোনো প্রতিকূলতায়ই আমরা কখনো পরাজিত হইনি। এই কোভিড-১৯ সঙ্কটেও পরাজিত হব না। এসময় শিক্ষার সঙ্গে জড়িত সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে অনলাইনে মানসম্মত শিক্ষা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনলাইন সামিটের মাধ্যমে নানা সমস্যার সমাধান বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের যৌথ আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অনলাইন লার্নিং সামিট-২০২০’। ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রকল্পের এডুকেশন টেকনোলজি এক্সপার্ট মোহাম্মদ রফিকুল ইসলাম সুজন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930