ব্রেকিং নিউজঃ

যুবদলের সাধারণ সম্পাদক মিল্টনের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে সবথেকে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত মানুষরা। দিনভর খাবারের সন্ধানে থাকাই এখন তাদের মূল যুদ্ধ। ব্যক্তি উদ্যোগে খুব কম মানুষই তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এর মধ্যে একজন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। এ মানুষগুলোর মুখে আহার তুলে দিতে দিন-রাত কাজ করছেন এই যুবনেতা।

করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজধানীর পল্লবী থানাধীন পাঁচ নং ওয়ার্ডের বড় মসজিদের সামনে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন শফিকুল ইসলাম মিল্টন।

পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ডের অসহায় কর্মহীন মানুষদের পাশে থাকার কথা জানিয়ে শফিকুল ইসলাম মিল্টন বলেন- আমি ছাত্ররাজনীতি শুরু করার পর থেকেই সাধারণ মানুষের পাশে গিয়েছি, তাদের সুখ-দুঃখের সাথী হয়েছি।

আজ বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত, বাংলাদেশের অসহায় মানুষগুলো যখন দৈন্যতায় ভুগছে তখন আমি বারবার পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ডে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি এবং তাদের পাশে থাকব।

বিএনপি ও অঙ্গসংগঠনের অসহায় নেতা-কর্মীরা সরকারের সহযোগীতা পাচ্ছেনা জানিয়ে মিল্টন বলেন- আমি ইতোমধ্যে ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এর মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের অসহায় নেতা-কর্মীদের জন্য ২০০ প্যাকেট বরাদ্দ করে রেখেছি। তারা আসলে আত্মসম্মান বোধের কারণে কাউকে কিছু বলতে পারেন না। ঈদের আগে দলের অসহায় কর্মীদের জন্য আরো খাদ্য সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930