ব্রেকিং নিউজঃ

পোশাক কারখানায় ৬০ শয্যার কোয়ারেন্টিন সেন্টার

করোনাভাইরাস মোকাবিলায় ৬০ শয্যার কোয়ারেন্টিন সেন্টার তৈরি করলো আল-মুসলিম গ্রুপ নামে একটি পোশাক কারখানা। গতকাল বুধবার ঢাকার সাভার উপজেলার উলাইলে কারখানাটির চত্ত্বরে এ কোয়ারেন্টিন সেন্টারের উদ্বোধন করা হয়।

আল মুসলিম গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ মতিন জানান, তাদের কারখানায় প্রায় ১৫ হাজার শ্রমিক কাজ করেন। এ বিপুল সংখ্যক শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য ইতিমধ্যে ৬০ বেডের কোয়ারেন্টিন সেন্টার চালু করা হয়েছে। কয়েক দিনের মধ্যে আরও ৬০ বেডের কাজ শুরু হবে বলেও জানান তিনি।

ইমতিয়াজ আহমেদ মতিন বলেন, ‘এ কোয়ারেন্টিন সেন্টারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় কারখানা কর্তৃপক্ষের নিজস্ব ২০ জনের মেডিকেল দল কাজ করবেন। কোনো শ্রমিকের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি এখানে থাকতে পারবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় নিজস্ব মেডিকেল দল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাবে। পরীক্ষায় পজিটিভ হলে এখানেই চিকিৎসা দেওয়া হবে। কারও অবস্থার অবনতি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে।’

সাভারে প্রচুর পোশাক কারখানা থাকায় এখানে অন্য এলাকার চেয়ে সংক্রমণের মাত্রা অনেকটাই বেশি। গতকাল বুধবার এ উপজেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হুদা মিঠু।

তিনি জানান, এ উপজেলায় এখন পর্যন্ত মোট ৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31