ব্রেকিং নিউজঃ

করোনার প্রাদুর্ভাবে লাভবান হয়েছে প্রকৃতি: প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে প্রকৃতি লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে সরকা‌রি বাসভবন গণভবন থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে লাভবান হয়েছে প্রকৃতি। যেখানে বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ-প্রতিবেশ নষ্ট হচ্ছিল, যেটা নিয়ে নানা চিন্তা-ভাবনা করা হচ্ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন করোনার প্রভাবে জীবনযাত্রা সবকিছু অচল, তখন প্রকৃতি কিন্তু তার আপন গতিতে হেসে-খেলে উঠছে।’

তিনি আরও বলেন, ‘এটা একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে সারা বিশ্বে। এ ঘটনা কিন্তু পৃথিবীর কোথাও আর কোনো দিন ঘটেনি। এর আগে অনেক বিশ্ব যুদ্ধের কাহিনী জানি বা অনেক ধরনের মহামারির কাহিনী জানি, দুর্ভিক্ষের কাহিনী জানি। কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ ভিন্নধর্মী।’

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির জন্য ৫০ লাখ হতদ‌রিদ্র ও কর্মহীন প‌রিবারকে নগদ অর্থ সহায়তা দিচ্ছে সরকার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণ করছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবার এককালীন আড়াই হাজার টাকা করে পাবে। বিকাশ, রকেট, নগদ ও সিওর ক্যাশের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা বিতরণ করা হবে। প্রতি পরিবারে ধরা হয়েছে চারজন সদস্য, সেই হিসাবে এই নগদ সহায়তায় উপকারভোগী হবে ২ কোটি মানুষ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930