ব্রেকিং নিউজঃ

রংপুরে মালবাহী ট্রাকে ৫৯ কেজি গাঁজা, গ্রেফতার ১

রংপুরে কাঁচামাল পরিবহনকারী মিনিট্রাক থেকে ৫৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অবৈধভাবে মাদক সরবরাহের অপরাধে আমিনুল ইসলাম নামে মিনিট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর থেকে রংপুর সড়কে মিল্কভিটা অফিসের কাছে সন্দেহভাজন একটি মিনিট্রাকে তল্লাশি করে র‌্যাব-১৩। এ সময় ওই মিনিট্রাকের পেছনের খালি ক্যারেটের ভেতরে লুকিয়ে রাখা ৫৯ কেজি গাঁজাসহ চালক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিনিট্রাক চালক গ্রেফতার আমিনুল কুড়িগ্রাম জেলার হলোখানা শুভার কুটিগ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি মিনিট্রাকে কাঁচামাল পরিবহনের আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং গোপনে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

উদ্ধার হওয়া গাঁজা কুড়িগ্রাম থেকে বগুড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল। আমিনুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে জানান র‌্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31