ব্রেকিং নিউজঃ

ইয়াবা ও জাল নোটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও জাল নোটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২ একটি বিশেষ দল।

মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী শিশু মেলার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-২-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-২ এর গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী শিশু মেলার সামনে একটি মাদক চক্র বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট (মাদক) ক্রয়-বিক্রয় করবে।

সাথে এটাও জানা যায় যে, তাদের একজন পাকস্থলীতে করে বিশেষ পন্থায় বিপুল পরিমাণ মাদক বহন করছে। ওই সংবাদ প্রাপ্তির সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেফতার বাবুল হালুকে (৩৫) মাদক লেনদেনের নগদ ১৮ লাখ ১ হাজার ৫০০ টাকা ও দুইটি ৫০০ টাকার জালনোটসহ গ্রেফতার করা হয়।

অপর একজন সন্দেহভাজন মোঃ সুমন কামালকে (৩৮) পেটে ইয়াবা বহনের সন্দেহে আটক করে নিকটস্থ সোহরাওয়ার্দী হাসপাতালে পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তার পেটে অস্বাভাবিক কিছু পদার্থের উপস্থিতি রয়েছে।

ডাক্তারের পরামর্শে তার মলদ্বার দিয়ে মাদক বের করে আনার জন্য বিশেষ খাবার খাওয়ানো হয়। এর ফলে তার মলদ্বার দিয়ে একে একে ৫৫টি পলিথিন মোড়ানো প্যাকেট অর্থাৎ ২৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট বের হয়ে আসে। গ্রেফতার আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা মাদক ব্যবসার সাথে জড়িত।

এছাড়াও আসামীদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031