ব্রেকিং নিউজঃ

সঞ্চয়পত্রে নয়, কমেছে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদ

ডাকঘর সঞ্চয় ব্যাংক বিধি অনুযায়ী পরিচালিত সঞ্চয় স্কিমের সুদের হার কমিয়েছে সরকার, সঞ্চয়পত্রের নয়। রোববার (১৬ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ইউএনবি জানায়, এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একটি পরিপত্র জারি করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে ডাকঘরের সঞ্চয় ব্যাংক ব্যাংকের সুদের হার সরকারি ব্যাংকের সুদের হারের সমপর্যায়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু সরকারের সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়নি। এটি আগে যা ছিল তাই আছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পরিপত্রটি জারির পরে বিভিন্ন গণমাধ্যম বা পত্র-পত্রিকায় সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করছে বিধায় বিষয়টি স্পষ্টকরণ আবশ্যক হয়ে পড়ে। ডাকঘর থেকে যেমন সঞ্চয়পত্র কেনা যায়, তেমনি ডাকঘর সঞ্চয় স্কিমের আওতায়ও টাকা রাখা যায়। ডাকঘরে চারভাবে টাকা রাখা যায়। ডাকঘর থেকে জাতীয় সঞ্চয় অধিদফতরে সঞ্চয়পত্র কেনা যায়, ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাব ও সাধারণ হিসাব খোলা যায়। ডাক জীবন বিমাও করা যায়। এবার সুদের হার কমেছে ডাকঘরের সঞ্চয় স্কিমের মেয়াদি হিসাব ও সাধারণ হিসাবে। সাধারণ হিসাবের ক্ষেত্রে সুদের হার সাড়ে ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নির্দেশনায় বলা হয়, তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার হবে ৬ শতাংশ, যা এতো দিন ১১ দশমিক ২৮ শতাংশ ছিল। মেয়াদ শেষের আগে ভাঙানোর ক্ষেত্রে এক বছরের জন্য সুদ মিলবে পাঁচ শতাংশ, আগে যা ছিল ১০ দশমিক ২০ শতাংশ। দুই বছরের ক্ষেত্রে তা সাড়ে পাঁচ শতাংশ, আগে যা ছিল ১০ দশমিক ৭০ শতাংশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031