মুন্সীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের তিন সিড়ির এলাকায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পারিবারিকভাবে তিন দিন পূর্বে তার নমুনা সদর হাসপাতালে দিয়ে যান। কিন্তু রিপোর্ট আসছে কি না জানে না পরিবার। শুক্রবার বিকেল ৩টায় শ্বাসকষ্ট হয়ে তার মৃত্যু হয়।
সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সুমন বনিক পূর্বে মৃত্যু ব্যাক্তির নমুনা নেয়া হয়েছে কি না তা জানেন না। তবে পারিবারিক সূত্র বলছে দুই দিন পূর্বে সদর হাসপাতালে এসে নমুনা দিয়ে গেছে মৃত্যু ব্যক্তি।
পারিবারিক সূত্র আরো জানান যেহেতু করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সেহেতু তাকে সেই নিয়ম কানুন মেনেই দাফন করা হয়েছে। তার সংস্পর্শে যারাই এসেছেন সকলকেই লকডাউনে রাখা হয়েছে।
