ব্রেকিং নিউজঃ

বগুড়া জেল থেকে মুক্তি পেলেন ৮৮ জন আসামি

সরকারি বিশেষ ক্ষমায় বগুড়া জেলা কারাগার থেকে দুই নারীসহ ৮৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) বিকালে তাদের মুক্তি দেওয়া হয়। তারা মাদক, চুরিসহ বিভিন্ন মামলায় এক বছরের কম সাজাপ্রাপ্ত আসামি। এর আগে ৩ মে আরও ১১ জনকে মুক্তি দেওয়া হয়। জেলার শরিফুল ইসলাম এ তথ্য জানান।

জেলার শরিফুল ইসলাম জানান, সরকার করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের বিভিন্ন কারাগারে এক বছরের কম কারাদণ্ড প্রাপ্তদের সাজা বাতিল করে মুক্তির সিদ্ধান্ত নেয়। কারা অধিদফতরের নির্দেশে গত ২ এপ্রিল ১৫৯ জনের তালিকা পাঠানো হয়েছিল।

প্রথম দফায় গত ৩ মে ১১ জনের তালিকা এলে তাদের মুক্তি দেওয়া হয়। আজ শুক্রবার দুই নারী কয়েদিসহ আরও ৮৮ জনের তালিকা আসে। সব প্রক্রিয়া শেষে বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা কারাগার সূত্র জানায়, ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত জেলা কারাগারটির ধারণ ক্ষমতা ৭২০ জন। সেখানে অধিকাংশ সময় তিন গুণের বেশি হাজতি (বিচারাধীন) ও কয়েদি (সাজাপ্রাপ্ত) থাকেন। ৮ মে দুপুর পর্যন্ত মোট দুই হাজার দুইশ’ ৯৯ জন হাজতি ও কয়েদি ছিলেন এই কারাগারে। এর মধ্যে পুরুষ হাজতি এক হাজার ৮৬৫ জন এবং নারী ৯৫ জন। পুরুষ কয়েদি ৩২২ জন এবং নারী ১৭ জন। নারীদের সঙ্গে দুই ছেলে ও চার মেয়ে শিশুও রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930