ব্রেকিং নিউজঃ

চরমোনাই পীরের বাসায় তাৱেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বেইলী রোডে সৈয়দ রেজাউল করিমের বাসায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে যান বিএনপি চেয়ারম্যান।

এর আগে সাক্ষাৎ করতে সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বিএনপি কার্যালয় থেকে বের হন তারেক রহমান।

প্রসঙ্গত, ইসলামী আন্দোলন বাংলাদেশে ৩০০ আসনে ২৫৭ প্রার্থী দিয়েছিল। বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার এক লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031