ব্রেকিং নিউজঃ

রংপুরে একদিনে ১২ পুলিশ সদস্যসহ সর্বোচ্চ ৩১ করোনা রোগী শনাক্ত

রংপুরে বারো পুলিশ সদস্যসহ একই পরিবারের পাঁচজন ও করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২০ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন সাতজন গত ২৪ ঘণ্টায়। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।

তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ১৮৮ জনের নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৩১ জনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফল এসেছে। আক্রান্তরা সবাই রংপুর জেলার বাসিন্দা।

এর মধ্যে রংপুর কোতয়ালী থানার নয়জনসহ ১২ পুলিশ সদস্য, নগরীর শালবন এলাকার একই পরিবারের ৫ জন, সৈয়দপুর ইসলামী ব্যাংক শাখায় কর্মরত ৩ জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স ও একজন মেডিকেল টেকনোলোজিস্ট, খটখটিয়া এলাকার ২, রবার্টসনগঞ্জ ১, ধাপ লালকুঠিতে ১, সেনপাড়ায় ১, আরকে রোড এলাকায় ১ জন, হারাগাছ পৌর এলাকায় ১ এবং মিঠাপুকুর উপজেলায় ১ জন রয়েছেন।

আজকের একত্রিশ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে। আক্রান্তদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ২৪ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় এখন পর্যন্ত সাতজন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

এদিকে আজ শুক্রবার দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে।

এরমধ্যে নীলফামারী জেলার ৫ ও দিনাজপুরের ২ জন রয়েছে। রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ ৩৮ জন শনাক্ত হলো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930