ব্রেকিং নিউজঃ

মাত্র পাঁচ বছরে ৮৪ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেন খালেদা জিয়া

মাত্র পাঁচ বছরে ৮৪ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেন বেগম খালেদা জিয়া থমাস ফ্যারোল, ইয়োনইয়োং চো, লরাঁ বসাভি এবং রেস অ্যাতেরিদো প্রমুখ গবেষকদের গবেষণার ভিত্তিতে লেখা বিশ্ব ব্যাংকের Jobs diagnostic: Bangladesh প্রতিবেদন মতে, ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশে গড়ে চাকরির সুযোগ তৈরি বেড়েছে ৩.১% হারে, যেখানে কর্মক্ষম মানুষ বেড়েছে ২.৫% হারে এবং শ্রমশক্তি বেড়েছে ২.৯% হারে। অর্থাৎ যত মানুষের চাকরির দরকার ছিল, তার চেয়ে বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে।

কেন? কারণ বেগম খালেদা জিয়ার দূরদর্শী নীতি। তিনি মাত্র ৫ বছরে দেশের তরুণদের জন্য ৮৪ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি করেছিলেন। দেশের অর্থনীতি বাড়ছিল, জিডিপি প্রবৃদ্ধি বাড়ছিল গড়ে ৬% হারে, মাথাপিছু আয়ও বাড়ছিল। সাথে সাথে দেশের মানুষ এই প্রবৃদ্ধির সুফলও পাচ্ছিলেন।

অন্যদিকে ২০১০ সালের পর থেকে কাগজে কলমে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়লেও তৈরি হচ্ছে না চাকরির সুযোগ।

সরকারি হিসেবেই দেশে এখন প্রায় ১৩% তরুণ বেকার। প্রতিবছর এখন চাকরির সুযোগ তৈরি হচ্ছে মাত্র ১.৮% হারে।

এখানেই বেগম খালেদা জিয়া ও অন্যান্যদের পার্থক্য।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930