ব্রেকিং নিউজঃ

দৌলতখানে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী

ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি ৭ নভেম্বর পালন উপলক্ষে দৌলতখান পৌর শহরে বর্ণাঢ্য  র‌্যালীর আয়োজন করে। শুক্রবার সকাল ৯ টায় উপজেলা বিএনপি    অফিসে দলীয় পতাকা উত্তোলন শেষে দৌলতখান পৌর  শহরে একটি বর্ণাঢ্য র ্যালী বের করে উত্তর বাজার শহীদ মিনার চত্বরে গিয়ে র ্যালীটি শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে  সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা যুবদল নেতা আব্বাস উদ্দিন জাবেদ প্রমুখ। উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা  এবং   অঙ্গ সংগঠনের শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবীদল, তাঁতি দল ও ওলামা দলের  সমন্বয়ে সুশৃংখল  এ বর্ণাঢ্য  র ্যালীটির পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপি নেতা খন্দকার জুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির,  সদস্য সচিব আবু হেনা রিয়াজ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930