ব্রেকিং নিউজঃ

কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ২ টি বিদেশি পিস্তল ও ২ টি ম্যাগাজিন উদ্ধার

রোববার ভোরে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষে ঢাকার  দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান করে অভিযান পরিচালনা করে। অভিযানে ঐ এলাকায় মোঃ আবুল কালাম আজাদ (৪২), এর ৩য় তলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন উদ্ধার করেন। পেশাদার অস্ত্র ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল হতে কৌশলে পালিয়ে যায় । তাদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর আভিযানিক দল তৎপর রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930