ব্রেকিং নিউজঃ

বরিশালে আরো তিনজনের করোনা শনাক্ত

বরিশালে নতুন করে আরো তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। নতুন করে আক্রান্ত দু’জনের মধ্যে একজন উজিরপুরে বাসিন্দা। অপরজন মেহেন্দিগঞ্জের বাসিন্দা।

আক্রান্ত দু’জনের মধ্যে একজন পুরুষ (৪৮) ও একজন নারী (৬০)। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

অপরদিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুভাষ সরকার জানান, গত ১ মে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন হাওলাদারের পুত্র সাব্বির হোসেনের (২০) শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

বাবার মৃত্যুর পর তাদের পরিবারের ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে সাব্বির হোসেনের রিপোর্ট পজেটিভ আসে। পরবর্তীতে মঙ্গলবার রাতে তাদের বাড়িসহ আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930