ব্রেকিং নিউজঃ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ নোটি

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে আদালত। সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ আদেশ জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, সিলেটের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ নোটিশ জারি করেন। এতে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজ পাঠানোর বিষয়টি রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেনি বলে জানিয়েছেন ডিসি সারওয়ার আলম।

আদালতের নোটিশের পেছনের ঘটনাপ্রবাহ শুরু হয় বুধবার (১০ সেপ্টেম্বর)। ওইদিন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে বহিষ্কার করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, তাঁরা যথাযথ নিয়োগপত্র বা অনুমোদন ছাড়াই স্বপ্রণোদিতভাবে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরে এ দায়িত্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও স্থানীয় পত্রিকায় প্রচার করা হয়, যা প্রতিষ্ঠানের নিয়মবিধির পরিপন্থি।

এই বহিষ্কারাদেশের বিরোধিতা করে আদালতে রিট দায়ের করা হয়, যার প্রেক্ষিতেই আদালত জেলা প্রশাসকের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031