ব্রেকিং নিউজঃ

পাংশায় ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলার  পাংশা থানা পুলিশ আরিয়ান আহমেদ সম্রাট (২৩) নামের এক যুবককে আটক করেছে। তুহিন বিশ্বাস (৩৭) নামের অপর একজন দৌড়ে পালিয়ে যায়।

এ সময় আটককৃত সম্রাটের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।  আসামি সম্রাট পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের ইব্রাহীম সরদারের ছেলে।

পলাতক আসামী উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের আমোদ আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, বুধবার (১২মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে কসবামাজাইল বাজারের তিন রাস্তার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয় ।

পাংশা মডেল থানার এসআই জোবাইন ফেরদৌস ও এএসআই পরিতোষ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন জানান, কসবামাজাইল বাজারে ইয়াবাসহ দুইজন ব্যক্তি অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় একজন পালিয়ে গেলেও ১৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক সম্রাটকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031