ব্রেকিং নিউজঃ

পুলিশের ওপর হামলা মামলার প্রধান মাদক কারবারী গ্রেফতার

বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেয়া চিহ্নিত মাদক সম্রাট আকবর কে  গ্রেফতার করা করা হয়েছে। পৃথক দুটি মামলায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ ১২ মার্চ বুধবার দুপুর ২ ঘটিকায় বোরহানউদ্দিন থানায় এক প্রেসব্রিফিংয়ে লালমোহন সার্কেল বাবুল আকতার  জানান যে, গত (৪ মার্চ২০২৫) রাতে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ কালিহাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে বোরহানউদ্দিন থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মোঃ কামরুল ইসলাম এর উপর অতর্কিত হামলা চালিয়ে মাথায় গুরুত্বর জখম ও হাতে কামড় দিয়ে উদ্ধারকৃত ২০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ আকবর (৪৫) গ্রেফতারের পর আসামীকে হাতকড়া পরিহিত অবস্থায় তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায়।ওই ঘটনায় নিয়মিত দুটি মামলা রুজু করা হয়।

বোর:এফআইআর নং-৫ এবং নং-৬, তারিখ-০৫ মার্চ, ২০২৫। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক জিএম শাহাবুল গত ১১/০৩/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে ঢাকা মহানগীরর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আসামী মোঃ আকবর (৪৫)’কে গ্রেফতার করে। সে একজন  চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বোরহানউদ্দিন থানা এলাকায় অবৈধ ভাবে মাদক ব্যবসা পরিচালনা করছে। অনান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930