ব্রেকিং নিউজঃ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫ বাড়ি লকডাউন

নার্সের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৬ মে) বিকাল থেকে কেবলমাত্র জরুরী বিভাগ খোলা রেখে আন্তঃবিভাগ ও বহির্বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে।

এমনকি স্বাস্থ্য কমপ্লেক্সের ৬জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া ওই নার্সের বাসার আশপাশের ২৫টি বাসা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়্যিদ আমরুল্লাহ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দুলুফা বেগম (৪৫) এর করোনা পরীক্ষার স্যাম্পল গত ৪ মে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

বুধবার পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে ওই নার্সকে তাৎক্ষনিক তার বাড়ি বাটাজোরের শরিকল রোডের হাসিনা মঞ্জিলে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এমনকি তার বাড়ির আশপাশের ২৫টি বাসাকেও লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।

স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, আক্রান্ত নার্সের কোন উপসর্গ নেই, তিনি সুস্থ আছেন। এজন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন স্টাফকেও হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ খোলা রেখে ইনডোর ও আউটডোর লকডাউন ঘোষণা করা হয়েছে। জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের সকল রোগীকে পুরুষ ওয়ার্ডে রাখা হচ্ছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, নার্স করোনা আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত হওয়ার পর বুধবার সন্ধ্যায় ইনডোর ও আউটডোর বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরুরী বিভাগ খোলা থাকবে। এমনকি ওই নার্সের বাসার আশপাশের ২৫টি বাসা ও পাশের বাজারের একটি অংশ লকডাউন করে দেয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031