ব্রেকিং নিউজঃ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মাসুদ

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে।

নতুন চেয়ারম্যান হয়েছেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন।

রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়া নিয়োগ পাওয়া অপর ৪ স্বতন্ত্র পরিচালক হলেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।

ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও পর্ষদে পরিচালক নিযুক্তি প্রসঙ্গে বলা হয়, ‘ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৭ এর উপ-ধারা (১) এবং ধারা ৪৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালনা পর্ষদ ২২ আগস্ট ২০২৪ তারিখের আদেশ নং: বিআরপিডি (বিএমএমএ) ৬৫১/৯ (৬) ডিএ/২০২৪-৭৩৩৪ এর মাধ্যমে অবিলম্বে কার্যকর করে বাতিল করা হয়েছে।

২. আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের নিমিত্তে নিম্নবর্ণিত ব্যক্তিদেরকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করা হলো।’

এর আগে বুধবার সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031