ব্রেকিং নিউজঃ

ধানমন্ডি ৩২ থেকে আটক ২৫ জনকে পুলিশে সোপর্দ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন অন্তত ২৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা নাগাদ তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাদের ১৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য জানিয়েছেন।

সন্ধ্যায় তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন।

অনেককে সন্দেহভাজন হিসেবে আটক করে আমাদের কাছে দেওয়া হয়। তাদের মারধর করা হয়েছে, তাই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, প্রাথমিক যাচাই শেষে তাদের অনেককেই পরিবারের জিম্মায় দিয়েছি।

সন্ধ্যা পর্যন্ত অন্তত প্রায় ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে থানা থেকে এবং আরও ৭ জনের বেশি এখনও থানায় আছেন।

জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে অবস্থান নেওয়া লোকজন। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হয়।

এমনকি পরিচয়পত্র ও মোবাইল দেখা হয়। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এ এলাকায় কখনো কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে। কাউকে মারধর করতেও দেখা গেছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031