ব্রেকিং নিউজঃ

নৃশংসতার তদন্তে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল

গত জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে উত্তাল ছিল শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে।

সেই আন্দোলন থামাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ ও যুবলীগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যা, নৈরাজ্য চালা।

শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে হওয়া নৃশংসতার তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে ফোন করে এই পদক্ষেপের ঘোষণা দেন বলে জানানো হয়েছে।

জাতিসংঘের কর্মকর্তার বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, প্রথমবারের মতো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেশের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে যাচ্ছে।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এপর্যন্ত এমন কোনও নজির নেই।

অন্যদিকে, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আজ পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন। এরপর তিনি সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে তাদের টেকনিক্যাল টিম বাংলাদেশে আসবে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031