ব্রেকিং নিউজঃ

ফের বিটিএমএ সভাপতি হলেন মোহাম্মদ আলী খোকন

আবারও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী খোকন। তিনি ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান।

২০২৩-২৫ মেয়াদের জন্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলেছে বলে বিটিএমএ তাদের বিবৃতিতে জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবুল বাশার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সভাপতি, তিন সহসভাপতি ও ২৩ জন পরিচালকের নাম ঘোষণা করেছেন।

সহসভাপতি নির্বাচিত হওয়া তিন জন হলেন- সুতা উৎপাদন ক্যাটাগরি থেকে মো. ফজলুল হক, ফেব্রিকস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি থেকে মো. ফায়েজুর রহমান ভূঁইয়া এবং ডাইং-প্রিন্টিং ক্যাটাগরি থেকে মো. সালেউদ জামান খান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31