ব্রেকিং নিউজঃ

গাজায় ইসরাইলি হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলছে তুরস্ক

ফিলিস্তিনের গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়াদের ওপর শনিবার ফের রকেট হামলা চালিয়েছে ইসরাইল। এতে ১০০ জনেরও বেশি নিহত ও আহত হয়েছেন বহু।

আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। গাজায় ইসরাইলি হামলাকে তারা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যায়িত করেছে।

এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, আল-দারাজ এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া ১০০ জনেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করে ইসরাইল ‘মানবতার বিরুদ্ধে নতুন অপরাধ’ করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ হামলা আবারও প্রমাণ করেছে— নেতানিয়াহু সরকার যুদ্ধবিরতি আলোচনাকে বানচাল করতে চায়।

আন্তর্জাতিক নেত্রীবৃন্দ যারা ইসরাইলকে থামাতে পদক্ষেপ নেয় না, তারা ইসরাইলের অপরাধের সঙ্গে জড়িত।’

এদিকে শনিবার গাজা শহরের আল-সাহাবা এলাকায় আল-তাবাঈন স্কুলে বিমান হামলার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে— ‘তারা হামাস সন্ত্রাসীদের আক্রমণ করেছে, যেটি হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে রয়েছে।’

সেই সঙ্গে তাদের দাবি, বিমান হামলায় আঘাতপ্রাপ্ত স্কুলের ভেতর থেকে সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালাচ্ছিল।

উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রায় ৩৯ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031