ব্রেকিং নিউজঃ

‘গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে’, বাংলাদেশের জনগণের প্রশংসায় রাইট টু ফ্রিডম

ছাত্র-জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।

এর ফলে নজিরবিহীন তীব্র আন্দোলের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়।

এতে বাংলাদেশের জনগণের বিজয় অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছে ওয়াশিংটনভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম।

এর আগে গত ডিসেম্বরের শেষদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনার আহ্বান জানিয়েছিলেন উইলিয়াম বি মাইলাম।

সে সময় তিনি বলেছিলেন, পর্যায়ক্রমে গণতন্ত্র এবং অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে। এবার শেখ হাসিনা সরকারের পতন তরান্বিত হওয়ায় বাংলাদেশের জনগণের প্রশংসা করেছেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।

বিবৃতিতে তিনি বলেন, ‘সারা বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধুর সাথে আমরা রাইট টু ফ্রিডম এই সপ্তাহে বাংলাদেশি জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয় দেখেছি। এই অর্জনে তাদের প্রশংসা করছি।

আমরা সাম্প্রতিক দিনগুলোতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছি এবং চলমান সহিংসতার খবরে উদ্বিগ্ন।  সামনের দিনে, সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে’।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।  এই প্রক্রিয়া স্বাগত জানিয়েছেন উইলিয়াম বি মাইলাম।

রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট আরো বলেন, ‘বিশ্বাস করি যে এই মর্মান্তিক ঘটনার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত এক্ষেত্রে সহায়তা করতে পারে।

নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মত হওয়ায় আমরা তাকে স্বাগত জানাই। তিনি ৮ আগস্ট  শপথ নেবেন। আমরা এর চেয়ে ভালো কেউ ভাবতে পারি না’।

‘বাংলাদেশকে এই নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত সময় এখন।  আমরা আশা করি বাংলাদেশের সব পকব্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রফেসর ইউনূস ও তার সরকারকে সমর্থন করবে’।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31