ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ভোলাব তদন্ত কেন্দ্রের এএসআই আনিছুর রহমান জানান, রবিবার সকাল ৮টার দিকে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ বাগলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৩২০ পিস ইয়াবাসহ বাগলা এলাকার আব্দুল সামাদের ছেলে মাদক কারবারি রাশেদুল ইসলামকে গ্রেফতার করেন পুুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031