ব্রেকিং নিউজঃ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে সাংবাদিকদের ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছি।’

বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র পিটিআইকে বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন।

আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন।

তিনি সবাইকে শান্ত থাকার এবং ‘আমাদের নতুন বিজয়ের’ সর্বোত্তম ব্যবহার করতে ‘সকল প্রকার সহিংসতা থেকে বিরত থাকার’ আন্তরিক আবেদন জানিয়েছেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার ঘোষণা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত ৮টার দিকে শপথ নেবে। উপদেষ্টা পরিষদে ১৫ সদস্য থাকতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031