ব্রেকিং নিউজঃ

ঢাকায় আইডি কার্ড ছাড়া শ্রমিকদের প্রবেশ নিষেধ

 ঢাকায় প্রবেশের ক্ষেত্রে পোশাক শ্রমিকদের কারখানার আইডি কার্ড প্রদর্শনের নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)।

শনিবার (২ মে) অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় স্বাক্ষরিত এক পত্রে নির্দেশনার এ তথ্য জানানো হয়।

নিদর্শনায় বলা হয়েছে, কোনো শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকার প্রবেশপথে, ঘাট ও স্থানসমূহে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।

এরই মধ্যে ঢাকার বাইরে অথবা দূরদূরান্ত থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় আনার জন্য কারখানার মালিকপক্ষকে নিরূৎসাহিত করা হয়েছে, নির্দেশনাটিতে এমন তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930