ব্রেকিং নিউজঃ

যে কারনে জনগণের কাছে ক্ষমা চাইলেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোতঁ ক্ষমা চেয়েছেন জনগনের কাছে। করোনার কারণে আর্থিক দুর্দশা দূর করতে অনেক দেরি হয়েছে যার কারনে ক্ষমা চেয়েছেন তিনি। করোনায় বিপদে পড়া পরিবার ও প্রতিষ্ঠানের সহায়তায় বরাদ্দ ৫০ বিলিয়ন ইউরো দিতে অনেক দেরি করছে তাঁর সরকার। আজ এইসব কথা স্বীকার করেই ক্ষমা চেয়েছেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে কোঁত বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের নিশ্চিত করছি যে, যত তাড়াতাড়ি সম্ভব অর্থপ্রদান এবং অর্থায়ন সম্পন্ন করতে চাপ অব্যাহত রাখব।’

তিনি লিখেছেন, ‘অবরোধের কারণে চাকরি নিয়ে অনেকেই উদ্বিগ্ন এবং এই সংকট নিয়ে চিন্তিত। আমি অনেকেরই চিঠি পড়েছি, আপনাদের জায়গায় নিজেকে ভেবেছি এবং আপনারা কী অবস্থায় আছেন তা পুরোপুরি অনুভব করেছি।’

তবে লকডাউন শিথিলের পর সামাজিক দূরত্ব না মানলে এসব কষ্ট সম্পূর্ণ বৃথা যাবে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘৪০ লাখ ইতালীয় সোমবার থেকে কাজে ফিরবেন।’ এটিকে সংক্রমণ নিয়ন্ত্রণের প্রাথমিক ফলাফল বলেও উল্লেখ করেন জিউসেপ কোঁত। আগামী সোমবার থেকে শুরু করে মে জুড়েই ধীরে ধীরে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লক্ষাধিক মানুষ। মারা গেছেন অন্তত ২৭ হাজার ৯৬৭ জন, যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31