ব্রেকিং নিউজঃ

করোনায় মৃত সাংবাদিকের স্ত্রী-ছেলেও ‘পজিটিভ’, নেওয়া হচ্ছে হাসপাতালে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টাস ইউনিটির জ্যেষ্ঠ সদস্য হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলের করোনা ‘পজিটিভ’ এসেছে। তাদেরকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হচ্ছে।

শুক্রবার দিবাগত রাত ১২টায় রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও জন সংযোগ কর্মকর্তা তারিক শিবলী দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

শিবলী বলেন, ‘আমরাই তার স্ত্রী ও ছেলের করোনা টেস্ট করিয়েছিলাম। টেস্টে তাদের দুই জনেরই ফলাফল পজিটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিক খোকনের স্ত্রী-সন্তানকে বাসা থেকে হাসপাতালে আনার জন্য রাতেই একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এখনো তারা হাসপাতালে এসে পৌঁছায়নি।’

গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক হুমায়ুন কবির খোকন। সেদিন বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরের দিন বুধবার তার মরদেহের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। তিনিই করোনাভাইরাসে মারা যাওয়া দেশের প্রথম সাংবাদিক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31