ব্রেকিং নিউজঃ

সাঁথিয়ায় ৬২৪ বস্তা চাল আত্মসাতের অভিযোগ মিথ্যা, দাবি ডিলারের

পাবনার সাঁথিয়ায় তালিকায় নাম থাকার পরেও হত-দারিদ্রদের স্বল্প মুল্যের ৬২৪ বস্তা চাল না দিয়ে আত্মসাতের অভিযোগ এনে ডিলারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবাদ জানিয়েছেন কাশিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্বল্প মুল্যের চালের ডিলার আঃ রব।

তিনি প্রতিবাদ লিপিতে জানান, কতিপয় দুস্কৃতিকারী ব্যাক্তি পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ পরিবেশন করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত।

অভিযোগে যে ১৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে তাদের যথারীতি সরকারি বিধি অনুসরণ করে চাল দেয়া হয়েছে। যে সব কার্ড দেখে চাল দেয়া হয়েছে সেখানে ডিলারের স্বাক্ষর রয়েছে। তা ছাড়া ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল দেয়া হয়েছে এবং মাস্টারোলে ট্যাগ অফিসারের স্বাক্ষর রয়েছে।

তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত হওয়ায় সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031