নারায়ণগঞ্জে কৃষকের ধান কাটলো ছাত্রদল
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিয়েছেন। শুক্রবার (১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত রোজা রেখে বন্দর থানা ছাত্রদলের উদ্যোগে কয়েকজন কৃষকের ধান কেটে দেন তারা।
এসময় নেতাকর্মীরা বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার মধ্যে ৫ নাম্বারে ছিল সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা।
৬ নাম্বারে ছিল দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে তার ব্যবস্থা করা। এর আলোকেই আমরা আজ কাজ করছি যেন আমাদের কৃষকের এ ফসল যেন জনবলের অভাবে না কেটে পড়ে না থাকে।
মহানগর ছাত্রদলের সদস্য মিনহাজ মিঠুর উদ্যোগে এতে অংশ নেন যুগ্ম সম্পাদক ইমরান, পাপ্পু, স্কুল বিষয়ক সম্পাদক বন্দর থানা ছাত্রদল নেতা রোমান, আকাশ।
